Search

Search

এপস্টেইনের হাজার হাজার নথি সরাল ট্রাম্প প্রশাসন

জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব ছিল ডোনাল্ড ট্রাম্পের | ছবি: সংগৃহীত
যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত হাজার হাজার নথি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। এর আগে ভুক্তভোগীরা অভিযোগ করেন যে প্রকাশিত নথিতে তাদের পরিচয় ফাঁস হয়েছে।

এপস্টেইনের ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, শুক্রবার প্রকাশিত ফাইলগুলোতে ত্রুটিপূর্ণ তথ্য মোছার কারণে প্রায় ১০০ বেঁচে থাকা ব্যক্তির জীবন প্রভাবিত হয়েছে। প্রকাশিত নথিগুলিতে এমন ইমেইল ঠিকানা এবং নগ্ন ছবি অন্তর্ভুক্ত ছিল, যেগুলোতে ভুক্তভোগীদের নাম ও চেহারা শনাক্ত করা সম্ভব ছিল।

ক্ষতিগ্রস্তরা এক বিবৃতিতে এই প্রকাশকে অসঙ্গত বলে অভিহিত করেছেন।

এর আগে শুক্রবার এপস্টেইন ফাইলের ৩০ লাখ নথি প্রকাশ করে। এ সময় ১ লাখ ৮০ হাজার ছবি ও দুই হাজার ভিডিও-ও প্রকাশ করা হয়। নতুন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। এতে নাম উঠে আসে বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনীতিক থেকে শুরু করে ব্যবসায়ীদেরও নাম।

সম্পর্কিত খবর :