Search

Search

বিদেশে খামেনির ছেলের সম্পদের পাহাড়ের তথ্য

ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির ছেলে মজতবা খামেনি | ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির ছেলে মজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। দীর্ঘ এক বছরের অনুসন্ধানের পর বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী মজতবা খামেনি গোপনে বিদেশে সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুলেছেন। তিনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি আন্তর্জাতিক রিয়েল এস্টেট নেটওয়ার্ক পরিচালনা করেন।

এতে রয়েছে লন্ডনে ১৩ কোটি ডলারেরও বেশি মূল্যের সম্পত্তি, দুবাইয়ের ভিলা, বিলাসবহুল রিসোর্ট ও হোটেল। যদিও তার নামে সরাসরি কোনো সম্পত্তি নেই।

তবে ২০১১ সাল থেকে তিনি বিভিন্ন চুক্তিতে এসব সম্পদ ক্রয়-বিক্রয়ে জড়িত ছিলেন বলে রিয়েল এস্টেট রেকর্ডে উঠে এসেছে।

সম্পর্কিত খবর :