Search

Search

পাকিস্তানে বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ৫

বিস্ফোরণের পর ঘটনাস্থল | সংগৃহীত
এক নিমিষেই আনন্দ পরিণত হলো বিষাদে। পাকিস্তানে বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেলা পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আম্মমেদ সাহেবজাদা বলেন, 'জেলার কুরেশি মোড় এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি জ্যাকেট পরে বিস্ফরণ ঘটায়। এসময় বিয়ে বাড়ির লোকজন আনন্দ ও গান বাজনা উপভোগ করছিলেন'।

এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে বলেও শঙ্কা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা। এছাড়া বেশ কিছু আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করেন তিনি।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

সম্পর্কিত খবর :