Search

Search

৯৮তম অস্কারে আমন্ত্রণ পেলেন স্টার নিউজের আল কাছির

সংগৃহীত
আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর—৯৮তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন সাংবাদিক আল কাছির। তিনিই প্রথম বাংলাদেশি সাংবাদিক, যিনি অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সরাসরি কভার করার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আল কাছিরের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০২২ সালে তিনি আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কভার করেন। একই বছরে তিনি কভার করেন ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরবর্তীতে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে আল কাছির দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’-এর সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে বাংলাদেশের কোনো সাংবাদিকের আমন্ত্রণ পাওয়া দেশের গণমাধ্যম ও বিনোদন সাংবাদিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর :