Search

Search

নড়াইলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে মতবিনিময়

নড়াইলে জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা | স্টার নিউজ
সারা দেশে নির্বাচনী প্রচার-প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসাবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শাফিকুর রহমান। এদিন তিনি বিকাল সাড়ে ৩টায় নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরেই চলছে মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজ। এ জনসভা উপলক্ষ্যে শহরজুড়ে ১০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে ৩০০ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারা জনসভা সফল করতে বিশেষ ধরনের কটি পরে জনসভা স্থলে থাকবেন।

আতাউর রহমান বাচ্চু বলেন, জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :