জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়কের শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাওহিদুল ইসলাম তুহিন (২২) নামে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শ্যামপুরের ঝরুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহিদুল ইসলাম তুহিন সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক তুহিন। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।