Search

Search

বেনাপোলে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত

ঘটনাস্থল | স্টার নিউজ
যশোরের বেনাপোল সীমান্তে মাটি খননের সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশঙ্কা অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, বালুন্ডা গ্রামের কাচারিপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে জাকির সরদার ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি তদন্ত আব্দুল হাই জানান, বাথরুম তৈরি করতে গর্ত খনন করছিলেন আহত শ্রমিকেরা। এসময় হঠাৎ করেই বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, নির্বাচনে প্রভাব বিস্তারে এসব বোমা সংগ্রহ করা হতে পারে। বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর :