Search

Search

‘বিএনপি, বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজে সাইবার অ্যাটাক শুরু করেছে’

বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার | স্টার নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, বিএনপি, বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। নির্বাচনের আগে বঙ্গভবনের লোককে দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। পোস্ট দেওয়া মাত্রই ছাত্রদল ঢাবিতে এক কর্মসূচি হাতে নেয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা দেশের স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে তাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো।

ভোটারদের সতর্ক করে তিনি বলেন, দাড়িপাল্লায় ভোট দিলে নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। কেউ ভোট দিতে গেলে ঠ্যাং ভেঙে দিবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা দাবি জানিয়েছিলাম। মাস্তান পার্টিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেওয়া হবে।

প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করা হবে, নবজাতককে সুচিকিৎসা, মায়েদের জন্য স্বাস্থ্য সেবা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং আগামীতে জামায়াতে আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও মহানগর জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ দেয়াল ঘড়ির প্রার্থী সিরাজুল মামুন, এনসিপি নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা। এর আগে বিভিন্নস্থানে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেয়।

সম্পর্কিত খবর :